সাম্প্রতিক খবর :বিদ্যালয়ে অর্ধবার্ষিক/ প্রাক-নির্বাচনী পরীক্ষা চলমান। নবম (ভোকেশনাল) শাখার রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান আছে। অষ্টম শ্রেণি বৃত্তি পরীক্ষা -২০২৫ -এ ০৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন !!

সহকারী প্রধান শিক্ষকের বাণী

“শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির পরিপূর্ণ বিকাশ ঘটে । শিক্ষার মাধ্যমে ব্যক্তির শারীরিক, মানসিক ও নৈতিক উৎকর্ষ সাধিত হয় যার দ্বারা ব্যক্তি, সমাজ ও পরিবেশের সাথে সার্থকভাবে খাপ খাইয়ে চলতে সাহায্য করে। আমরা আমাদের শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যার মাঝে সীমাবদ্ধ না রেখে তাদের মানবিকতা, নৈতিকতা, যোগ্যতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করতে অঙ্গীকারবদ্ধ। পরিশেষে, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বিদ্যালয়টির সার্বিক অগ্রগতিতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।”

 

 

  মোহাম্মদ জাহাঙ্গীর আলম

     (এমএ (ইংরেজি), এমএড)

        সহকারী প্রধান শিক্ষক

 বেলায়েৎ হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়

    নাল্লাপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল